1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার

বাগাতিপাড়ায় নৌকার কর্মীদের বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৫০৭ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। গতকাল সকাল পর্যন্ত সাবেক এমপি শহিদুল ইসলাম বকুলের অনুসারীদের অন্তত ২০টি বাড়িঘর ও দোকানে হামলা করা হয়েছে। নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদের অনুসারীরা এ সহিংসতায় অংশ নিয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের। ঘটনার পর থেকে সাবেক এমপির অনুসারীরা আত্মগোপনে আছেন।
জানা যায়, গত রোববার রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থীর কর্মী হিসেবে পরিচিত দয়ারামপুর ইউনিয়নের চানপুর এলাকায় ইউপি সদস্য আক্কাস আলীর নেতৃত্বে তার ছেলে সবুজ, আওয়ামী লীগ কর্মী জাহিদুল, লিটন, শাহজালাল, কালুসহ ৮-৯ জন উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠচক্র সম্পাদক জাকারিয়া হোসেনের বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা ঘরে ঢুকে ঘরের আসবাব ও টেলিভিশন ভাঙচুর করে। জাকারিয়া বলেন, আমাকে যেখানে পাওয়া যাবে সেখানেই মেরে ফেলা হবে বলে আমার মাকে শাসিয়েছে মেম্বারের লোকজন। বাসার সামনে এখনো তারা আমার খোঁজে বসে আছে। এদিকে দু’দফা হামলার ঘটনা ঘটে বকুলের অনুসারী যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেলের বাড়িতে। বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া এলাকায় তার বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। রুবেল বলেন, রাত থেকে আমার বাসায় আমাকে কয়েক দফা খুঁজতে এসেছে বিএনপি ও স্বতন্ত্র নির্বাচিত এমপির লোকেরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com