1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

আল আমিন সরকার সোহাগ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ জেলা কারাগারে সাগর হোসেন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।সাগর হোসেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালতলা এলাকার মৃত হাসেম আলীর ছেলে। সে সিঙ্গাইর থানার নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে বন্দী ছিলেন।
বুধবার রাতে অসুস্থ অবস্থায় তাকে সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যার পর সাগর হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। রাত সাড়ে আটটার দিকে কারাগার থেকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রোগীর (হাজতি) মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মানিকগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ বলেন, স্ট্রোক করে ওই হাজতির মৃত্যু হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com