1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

বামনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
বরগুনার বামনায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সৈয়দ রহমাত আলী স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোমাঞ্চ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা ও প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া এর উপস্থিতিতে সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অংশীজনকে অনুপ্রাণীত করার নিমিত্তে সরকার প্রতি বছর দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
বামনার উপজেলা পর্যায়ে ৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের বিজয়ীদের অংশগ্রহনে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-এ সকল ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা। বিগত বছরে অনুষ্ঠিত বামনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চেয়ে এ বছরের প্রতিযোগিতার সার্বিক আয়োজনে অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্মল চন্দ্র ও সৈয়দা মরিয়ম জাহান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও অভিভাবকগন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com