1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর দাফন সম্পন্ন

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দুপুরে তাঁর নিজবাড়ী দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়।

 

কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেছে।

 

এ সময়, ইউএনও মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল খালেক, ওয়াহেদ আলী, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, ওয়াজেদ আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর থানা পুলিশের কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com