1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি ফরিদপুর ও রাজবাড়ীতে কালবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির জমকালো সংর্বধনা অনুষ্ঠিত ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল

ভোলার তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৫ ড্রেজার, ১২ বাল্কহেডসহ ৩৭ জন আটক

মোঃ ছোটন (বিশেষ প্রতিনিধি ভোলা)
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
ভোলা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫: ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫টি ড্রেজার ও ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক পরিচালিত এই অভিযানটি গতকাল শনিবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া টাওয়ারের মাথা এবং বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কোস্ট গার্ডের সদস্যরা অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেড ও ৩৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেন। পরে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড বিআইডব্লিউটিএ, ভোলা সদর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, আর আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ভাঙন রোধ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com