1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

দুমকীতে বিসিডিএস’র দুই বছরের কমিটিতে ১৬ বছর ক্ষমতায়।

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির(বিসিডিএস) পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদে দুই বছরের জন্য নির্বাচিত হয়ে নামে মাত্র পকেট কমিটি দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন ১৬ বছর এমন অভিযোগ রয়েছে সাধারণ সদস্যদের। সাধারণ সদস্যদের দাবি, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতির পদ ধরে রেখেছেন সরকারি জনতা কলেজের কৃষি বিষয়ের ডেমোনেস্ট্রেটর আব্দুল হালিম খান ও উপজেলার থানা ব্রীজ এলাকায় ওষুধ ব্যবসায়ী মেসার্স নেয়ামত ফার্মা’র সত্ত্বাধিকারী মীর জাকির হোসেন। মাসিক চাঁদা, বাৎসরিক পিকনিকে কোম্পানির ডোনেশনের টাকা, সাধারণ সদস্যের কাছ থেকে উত্তোলনকৃত টাকাসহ আয়-ব্যয়ের কোন হিসাব দেন না তারা। এমনকি ড্রাগ লাইসেন্স করিয়ে দেয়ার নামে টাকা নিয়ে ঘুরিয়ে থাকেন। ‎উপজেলার মুন্সীর বাজারের নাবিলা ফার্মেসির সত্ত্বাধিকারী সুলতান মুন্সি জানান, কমিটি ধরে রাখতে তাদের(সভাপতি ও সাধারণ সম্পাদক) টালবাহানার শেষ নেই। আসলে মিটিং হলেই সাধারণ সদস্যরা তাদের কাছে বিভিন্ন হিসাব নিকাশ চাইবে এই ভয়ে চতুর এই কমিটি নানান অজুহাতে মিটিং দেয় না। ‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হালিম খান জানান, কলেজ সরকারিকরণ হওয়ার পর ড্রাগ লাইসেন্স নবায়ন করেন নি তিনি। আর পীযুষের টাকা গত ১ বছর আগেই ফেরত দেয়া হয়েছে। আয়-ব্যায়ের সকল হিসাবই রেজুলেশন আকারে আছে তার কাছে। মিটিং হলেই তিনি তা উপস্থাপন করবেন। এ বিষয়ে বিসিডিএস’র পটুয়াখালী জেলা শাখার সভাপতি  আজাদ ফার্মেসীর প্রোপ্রাইটর আলহাজ্ব ইসতিয়াক উদ্দিন আহম্মেদ রাহাত বলেন, সকল অভিযোগই আমাদের কানে আসছে। তিনি যেহেতু সরকারি চাকরি করেন তাহলে আগামী কমিটিতে থাকতে পারবেন না। এই রোজার মাসের মধ্যেই একটি নুতন কমিটি দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com