1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

‎তজুমদ্দিনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে‌

‎আনোয়ার হোসেন করিম (ভোলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬৩ বার পড়া হয়েছে
‎১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, সকাল ১১টার সময়  তজুমদ্দিন  উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে‌।
‎‎এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার প্রতিনিধি শোয়াইব আহমেদ ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল মাস্টার মোঃ মহিউদ্দিন, দৈনিক কালবেলা পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি তামিম খন্দকার প্রমুখ। এ সময় তজুমদ্দিন উপজেলার আইন শৃঙ্খলা উন্নতি অবনতি নিয়ে এবং ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ‎এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন ফায়ার সার্ভিস স্টেশন এর মহাপরিচালক জাকির হোসেন, তজুমদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, তজুমদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি হারুনুর রশিদ, তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল ক্রাইম তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মজিরুদ্দিন রায়হান, অর্থ সম্পাদক ও দৈনিক বিডি নিউজ ৯৯৯ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক ভোলার কাগজ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি এইচ এম হাছনাইন, চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোশফিকুর রহমান আরিফ, সহকারী অধ্যাপক ও খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, চাঁদপুর হোসাইনিয়া নূরানী ও ক্বওমী মাদ্রাসার নায়েবে মোহতামিম ও সেক্রেটারি জেনারেল মাওলানা জোবায়ের আহমেদ, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ চন্দ্র, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেব, চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাহান ও তজুমদ্দিন কোস্ট গার্ডের প্রতিনিধিসহ আরো অনেকে‌।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com