1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

‘যে জাতি ঐক্যবদ্ধ থাকতে পারেনা, সে জাতি মাথা সোজা করে, সম্মানের সাথে বিশ্বের দরবারে দাড়াতে পারেনা।’ -ডা. শফিকুর রহমান।

গৌরব কুমার দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যে জাতি ঐক্যবদ্ধ থাকতে পারেনা, সে জাতি মাথা সোজা করে, সম্মানের সাথে বিশ্বের দরবারে দাড়াতে পারেনা।
আজ বুধবার(২৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে আমরা আর কোন বৈষম্যের দেশ হিসেবে দেখতে চাইনা, আগামীর বংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা মানবতাকে টুকরো করতে চাইনা, কেউ সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, সবাই এদেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদের কোন ভাবনা, কোন দলের বা ধর্মের ভিত্তিতে বিচার করতে চাইনা। তিনি বলেন, অতিতের কথিত সৈরাচারী সরকার জাতিকে ভেঙে টুকরো টুকরো করে, মুখোমুখি দাড় করিয়েছিলো। মেজরিরিটি মাইনরিটির জিকির তুলে অন্য ধর্মের মানুষের সবচেয়ে ক্ষতি করেছিলো তারা। তিনি এসময় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান। জামায়াতের আমীর বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাইনা, তবে কেউ যদি আমাদের দেশের জন্য অসম্মান বা অপমানজনক কোন কিছু আমাদের চাপিয়ে দিতে চায় তবে, দেশের স্বার্থে ছাড় দেওয়া হবেনা। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তরুনদের আবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। জেলা আমীর মাওলানা ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, জাগপা সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com