1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Explore secure payment methods for fast payouts at Online Pokies NZ in 2026 Unlock your winnings: Understanding payment methods at PayID Pokies Australia চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত, ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুর অনুমতি ছাড়াই ‘পৃথিবী চষে বেড়াচ্ছেন’ ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা Giocare da mobile su Betarino Casino: accesso facile e tante opportunità শিক্ষক থেকে ‘মহামান্যে’র পথে মির্জা ফখরুল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

থাকছে না নৌকা প্রতীক

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা থাকবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের নৌকা প্রতীক দেব কি-না আলোচনা হয়েছে। উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সভাপতিও একই মত পোষণ করেছেন।যদিও দলের সংসদীয় বোর্ড এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে সেটা এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। কারণ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে থাকে।

টানা চতুর্থ বার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটিই ছিলো আওয়ামী লীগের প্রথম কার্যনির্বাহী সংসদের বৈঠক।প্রসঙ্গত, স্থানীয় সরকার আইন সংশোধন করে ২০১৫ সালে দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকে ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com