1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন জেলেনস্কি বাংলাবান্ধা আইসিপি চেকপোস্টে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক ভারতীয় ভিসার বিষয়ে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর ফেসবুকে নিলিমার পোস্ট, বাস থেকে নেমে ডেকে কাছে নিলেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ‘দেশে জঙ্গি নেই’ বক্তব্যটি সঠিক ছিল না: তথ্য উপদেষ্টা ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ‘জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান’ সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ

১০ম শ্রেণীর ছাত্রকে আ.লীগ নেতার অমানবিক নির্যাতন

নুরুদ্দিন আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

বাউফলে ১০ম শ্রেণীর ছাত্রকে আ.লীগ নেতার অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল। পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নাঈম মল্লিক  কর্তৃক  দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে,  ২২জানুয়ারি সোমবার স্থানীয় যুবলীগ নেতার আইডি থেকে এ ভিডিও ফাঁস হলে এলাকাবাসী,জনপ্রতিনিধি ও প্রশাসনে তোলপাড়  শুরু হয়।

সরে জমিনে জানা যায়, গত ১০ জানুয়ারি  কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম মল্লিক  ইউনিয়নের ধলা পাড়া বেড়িবাধ সংলগ্ন পানি ব্যবস্থাপনা লিমিটেড কার্যালয়ে, কালীশুরী হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ সিয়াম মল্লিককে ধরে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে, নির্যাতনের সময় যেকোনো ব্যক্তি নির্যাতনের ভিডিওটি তার মোবাইলে ধারণ করেন, ভিডিওতে দেখা যায় দশম শ্রেণীর ছাত্র সিয়াম মল্লিক কে নাঈম মল্লিক লাঠি দিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে অমানবিক নির্যাতন করে। নাঈম মল্লিক কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন মল্লিক হত্যা মামলার এজাহার ভুক্ত  আসামি, এ ব্যাপারে সিয়াম মল্লিকের শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সোহেল মল্লিক বলেন নাঈম মল্লিক একজন সন্ত্রাসী, তিনি জোর করে ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা অফিসকে  দখল করে নিজে বসবাস করেন এবং ওখানে নিয়মিত জনসাধারণকে ধরে নিয়ে নির্যাতন করেন,নির্যাতনের শিকার আমার ছাত্র সিয়াম মল্লিক,  ধলা পাড়া পানি ব্যবস্থাপনা অফিস থেকে নাঈম মল্লিক কে উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দরখাস্তের মাধ্যমে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার জামাল বলেন, এ ঘটনা নিশ্চয়ই অন্যায় কার্যক্রম, ঘটনার প্রেক্ষিতে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন ভিডিও পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com