1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল। চরম্বা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন মন্দিরে মহতী ধর্ম সম্মেলন মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক ডা. গোলাম রাব্বি প্রিন্সের যোগদান ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাবসায়িকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদলের নেতার বিরুদ্ধে মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার-১: উদ্ধার ২১ লাখ টাকা বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু কুড়িগ্রামে যে ব্রীজে নজর নেই প্রশাসনের, ভোগান্তিতে এলাকার কয়েক হাজার মানুষ ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি পত্নীতলায় ‘বিনা লাভের বাজারে’ উপচে পড়া ভিড়, নিত্যপণ্যে মিলছে বিশাল ছাড়

প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে
বিদেশ থেকে লক্ষ্মীপুরের কমলনগরে ফেরার পথে চাঁদপুরের হাজিগঞ্জ এলাকায় দুবাই প্রবাসী মো. ফয়েজ আহমেদ (৩৬) ডাকাতের কবলে পড়েছেন। তার হাতের রগ কেটে দিয়ে ডাকাতদল লুটে নিয়েছে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। এই ঘটনায় আহত হয়েছেন ওই প্রবাসীর তিন ভাগিনা ও তাদের বহন করা মাইক্রোবাসের চালক।
সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।আহত অন্যরা হলেন প্রবাসীর ভাগিনা নাঈম (২২), নাবিল (১৯), ফাহাদ (১৭) ও মাইক্রোবাস চালক নুরুল আলম (৩৫)।
গুরুতর আহত ফয়েজকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত প্রবাসী ফয়েজ আহমেদ কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গণিপুর এলাকার বাসিন্দা আবুল কাসেমের ছেলে।আহত ফয়েজ আহমেদ জানান, বিদেশ থেকে আসার খবরে তার তিন ভাগিনা কমলনগরের হাজিরহাট থেকে একটি মাইক্রোবাস (হাইয়েস গাড়ি) ভাড়া করে ঢাকা বিমানবন্দরে যায়। রাত সাড়ে ৯টার দিকে কমলনগরের উদ্দেশ্যে তারা রওয়ানা দেয়। পথে চাঁদপুরের কচুয়া থেকে একটি পিকআপ তাদের পিছু নেয়। ওই সড়কের হাজীগঞ্জের অদূরে পৌঁছলে ডাকাত দলের পিকাআপটি প্রবাসীকে বহনকরা মাইক্রোকে চাপা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। এক পর্যায়ে সামনে গিয়ে পিকআপ দিয়ে ব্যারিকেট দেয়। ৭/৮জনের ডাকাত দল পিকাআপ থেকে নেমে তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে; ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় কুপিয়ে ফয়েজের ডান হাতের তিনটি রগ কেটে দেয়। লুটে নেয় ৫টি মোবাইল, নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই; এ ব্যাপারে কেউ কিছু জানায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com