1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

ছিনতাইকারীর কবলে রেলওয়ে স্টেশনের তিন সহকর্মী

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় বেড়েছে ছিনতাইকারীর দৌরাত্ম। রাত গভীর হলেই যাত্রীদের টার্গেট করে নির্জন জায়গায় কৌশলে করা হচ্ছে ছিনতাই।

বাদ যায়নি বগুড়া রেলওয়ে স্টেশনের স্টাফও। সোমবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১২ টার দিকে ছিনিতাইকারীর কবলে পড়েন রেলওয়ের স্টেশনের তিনজন স্টাফ। স্টেশনের অদূরে কালাবাজারের পাশে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা।
ছিনতাইকারীর কবলে পড়া বিপ্লব, নয়ন ও আবুল কালাম নামে বগুড়া রেলওয়ের তিন স্টাফের সাথে কথা বলে জানা যায়, বগুড়া রেলওয়ে স্টেশনে কর্মরত ওই তিনজনের মধ্যে বিপ্লব পাশেই সেউজগাড়ি এলাকায় একটি মেসে থাকেন। অফিসের কাজ শেষ করে সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে বিপ্লবকে এগিয়ে দিতে অপর দুই সহকর্মী নয়ন ও কালাম তার সাথে যায়। স্টেশনের প্লাটফর্মের শেষে কালাবাজারের পাশে পৌঁছালে রাস্তা থেকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের চোখে টর্চের আলো ধরে। তখন মোটরসাইকেলে থাকা দুইজন এগিয়ে আসে তাদের দিকে। এসময় বিপ্লবকে তারা চাকু ধরে কাছে থাকা জিনিসপত্র ও টাকা দিতে বলে। তবে বিপ্লবের সাথে থাকা তার অপর দুই সহকর্মী ছিনতাইকারীদের কাছে নিজেদের পরিচয় দেন। এতেও ছিনতাইকারীরা তাদের ছেড়ে দেয় না। একপর্যায়ে ৫ হাজার টাকা দাবি করে ছিনতাইকারীরা। এসময় নয়ন নামের রেলওয়ে স্টেশনের এক স্টাফ কোশলে সহকর্মী বিপ্লবকে ছিনতাইকারীর চাকুর হাত থেকে ছাড়িয়ে নেয়। তখন হাতাহাতির একপর্যায়ে ছিনতাইকারীরা দৌঁড়ে বাইক নিয়ে পালিয়ে যায়।
এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, বগুড়া স্টেশনের আশেপাশে ছিনতাই বেড়ে গিয়ছে। বিশেষ করে রাত ১০ টা ও ১১ টার দিকে রংপুর ও সান্তাহার থেকে আসা ট্রেনের যাত্রীরা এই ছিনতাইকারীদের কবলে বেশি পড়ছে। ক’দিন আগে এক যাত্রী ট্রেন থেকে নেমে রাস্তার পাশে গেলে ছিনতাইকারীর কবলে পড়েন। তার কাছে থাকা ২ হাজার টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা।
স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, ‘আমি ইতিমধ্যে স্টেডিয়াম ফাঁড়িতে ছিনতাইয়ের বিষয়টি জানিয়েছি। তারা দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।’
বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, ‘গতকাল রাতের ছিনতাইয়ের ঘটনাটি স্টেশনের বাইরে কালাবাজারের পাশে ঘটেছে। তবে এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেজন্য স্টেশন এলাকায় আমরা যাত্রীদের নিরাপত্তা জোরদার করেছি।’
এ ব্যাপারে বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) আবু সিদ্দিক জানান, ‘বগুড়ায় রেলওয়ে স্টেশন থেকে ছিনতাইয়ের বিষয়টি আমাদের জানানো হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com