1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটা

কাউছার আহমেদ টিপু
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাটি কাটার ভেকু মেশিন জব্দ করা হয়। (২৩ মঙ্গলবার)  দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মৈন্দ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এলেম ভূইয়া, মৃত আব্দুল হাসীমের ছেলে আব্দুল আওয়াল, আকরাম আলীর ছেলে সফিকুল ইসলাম ও ঢাকা সাভার উপজেলার কাটঘরা এলাকার রফিকুল সরকারের ছেলে আসিফ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ক ধারা লঙ্ঘন করে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে কৃষি জমি বিনষ্ট করায় উক্ত আইনের ১৫(১) ধারায় ৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভেকু মেশিন জব্দ করা হয়েছে।  অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com