1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি

”কানে হেডফোন” ট্রেনে কাটা পড়ে মৃত্যু

রবিন আলী
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

আজ সোমবার বেলা একটার দিকে দুরমুঠ ইউনিয়নের রুখনাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণেরা হলেন রুখনাইপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শাকিল মিয়া (২০) ও শহিদ মিয়ার ছেলে মো. মজিবুর রহমান (১৮)। সম্প্রতি ইসলামপুর সরকারি কলেজ থেকে শাকিল এইচএসসি পাস করেছেন। বয়স কমবেশি হলেও তাঁরা দুজন একে-অপরের বন্ধু ছিলেন।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুজনের বাড়ির পাশে রেললাইন। প্রায়ই তাঁরা দুজন রেললাইনে বসে আড্ডা দিতেন। সোমবার দুপুরে দুজন কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শুনছিলেন। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি কয়েকবার হুইসেল দেয়। কিন্তু দুজনের কানে হেডফোন থাকায় তাঁরা হুইসেলের শব্দ শুনতে পাননি। এতে দুজনই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সোমবার বেলা সাড়ে তিনটার দিকে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com