1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রত্নার হত্যাকান্ডের রহস্য উন্মোচন

কাউছার আহমেদ টিপু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাদ্রাসা ছাত্রী হোসনে আরা রত্মা (১৪) হত্যাকান্ডের রহস্য উন্মোচিত করেছে কসবা থানা পুলিশ। বুুধবার (২৪ জানুয়ারি) ১১টায় সংবাদ সম্মেলন করে,কসবা সহকারি পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাংবাদিকদের লিখিতভাবে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, কসবা থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু আহাম্মেদ, ওসি ( তদন্ত) আবদুল বাসেত ও তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন।এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজেরাই রত্মার মাথায় আঘাত করে হত্যা করে। প্রতিপক্ষের রতন মিয়াসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামী রতন মিয়াকে আটক করেছিলো পুলিশ। বাদি পক্ষের লোকজনের আচরন, হত্যার আলামত ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে নিহতের পক্ষের ইমন চৌধুরী (৩৫) কে গত সোমবার (২১ জানুয়ারি) আটক করে জিজ্ঞাসাবাদ করে,পরে আদালতে প্রেরন করেন।
আদালতে ইমন ১৬৪ ধারায় হত্যাকান্ডের কথা স্বীকার করেন।ইমনের স্বীকারোক্তি অনুযায়ী গত মঙ্গলবার শাক্কু মিয়াকে আটক করে জেল হাজতে পাঠায়। পুলিশএ হত্যাকান্ডের সকল রহস্য উদঘাটনে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন স্বীকারোক্তিকে ইমন জানান, রত্মা হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী কাবিলের গোষ্ঠির শাহাদত হোসেন শাক্কু মিয়ার (৬০) নেতৃত্বে গত (১০জানুয়ারি)  ভোররাতে প্রতিপক্ষকে ফাঁসাতে নাসির মিয়ার কিশোরী মেয়ে হোসনে আরা রত্মাকে মাথায় আঘাত করে হত্যা করে। এই হত্যাকান্ডে ৯ জন জড়িত থাকার কথা স্বীকার করে।এক মাস আগের থেকেই পরিকল্পনা করা ছিল।
নিহতের পিতা নাসির মিয়া জানান, আমার মেয়েকে যারা-ই হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবী করছি।এদিকে জানা যায়, উপজেলার নিমবাড়ী গ্রামে দীর্ঘবছর ধরে চলছিলো কাবিলের গোষ্ঠি ও পান্ডবের গোষ্ঠির মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ।এই বিরোধকে কেন্দ্র করে (২০১৭ সালে) পান্ডবের গোষ্ঠির রহিজ মিয়া ও (২০২১ সালে) রহিজের বড় ভাই হত্যার প্রধান স্বাক্ষী ফায়েজ মিয়াকে হত্যা করে কাবিলের গোষ্ঠির লোকজন। এ নিয়ে দুটি হত্যা মামলা চলমান। চলতি মাসেই রহিজ হত্যার রায় হওয়ার কথাছিল।
ওই মামলার সাজা থেকে বাঁচতেই (১০ জানুয়ারি) ভোররাতে (১৪) বছর বয়সি কিশোরীকে নির্মমভাবে হত্যা করে শাহাদত হোসেন শাক্কুর নেতৃত্বে কাবিলের গোষ্ঠির লোকজন। পরে পান্ডবের গোষ্ঠির রতন মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে নিহতের পিতা নাসির মিয়াকে দিয়ে মিথ্যা হত্যা মামলা দায়ের করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com