1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মানিকুল হত্যাকাণ্ড

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধায় বহুল আলোচিত ভ্যানচালক মানিকুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার প্রতিবেশীরা।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন তারা।

এরআগে বুধবার বিকালে লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র মানিকুল ইসলামকে জবাই করে হত্যা করেন তার প্রতিবেশী কান্দু মিয়ার পুত্র সিরাজুল ইসলাম। গ্রেফতারের পর আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিরাজুল ইসলাম এমন দাবি পুলিশের।নিহত মানিকুলের স্ত্রী শাকিলা আক্তার পুলিশের বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করে বলেন, এ হত্যাকাণ্ডের সাথে সিরাজুল একা নয়, আরো কেউ জড়িত আছেন। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়াুর ওই উপজেলার রমনীগঞ্জ এলাকা থেকে মানিকুল ইসলামের মাথাবিহীন দেহ এবং ২০ জানুয়ারি দালালপাড়া এলাকা থেকে মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মানিকুলের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com