1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

তারেক রহমানসহ সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গ

কাউছার আহমেদ টিপু
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে
“দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা বিদেশে লুকিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার  উদ্যোগকে শক্তিশালী করা হবে।”মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সকল আসামিদেরকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।
আজ শুক্রবার  (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনের সফরে এসে আখাউড়া রেলস্টেশনে এই মন্তব্য করেন। এছাড়া নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে ১২ মার্কিন সিনটেরের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের যেই ধারা, সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। যিনি এই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন, সেজন্য সেখানে প্রভাব পড়ুক সেটা আমি চাই না।”ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুর কায়ছার জীবন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com