1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

আখতার হোসেনের পরিবারকে হত্যার হুমকি

Raisul Islam
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ডাকযোগে আখতার হোসেনের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। শনিবার রাতে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন আখতার। ওই পোস্টে তিনি বলেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাক পিওন গতকাল বড়ো ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি। আখতার বলেন, বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশা আল্লাহ। আল্লাহ ভরসা। উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের বাড়ির রংপুর জেলার কাউনিয়া থানার ভায়ারহাট বাজারের চওড়া পাড়া গ্রামে। এ বিষয়ে তার বড় ভাই মোহাম্মদ আলীর কাছে দেশ বুলেটিন জানতে চাইলে বলেন, গত শনিবার আমার ছোট ভাই আক্তার হোসেনের নামে একটি চিঠি আমাদের বাড়িতে ডাকপিয়ন পৌঁছে দেন। চিঠিটি আমি খুলে দেখতে পাই যে আমাদেরকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com