1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

শ্রীপুরে পুলিশের অভিযানে চোলাই মদের কারখানা থেকে তিন ড্রাম মদ উদ্ধার, একজন আটক

Forhad Hosen
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে শ্রীপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে তিন ড্রাম চোলাই মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে রমেশ চন্দ্র বিকাশ নামের একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা। শ্রীপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মাওনা চৌরাস্তার একটি বাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। উদ্ধারকৃত মদ ড্রামে করে রাখা ছিল এবং তা বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” এদিকে এলাকাবাসী পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চালানোর দাবি জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com