1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

নাসিরনগরে র‍্যাব-পুলিশের গভীর রাতের যৌথ অভিযান গ্রেপ্তার ৩

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামে গভীর রাতের র‍্যাব-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে রোকেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। শনিবার (১৭ মে) গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার প্রধান আসামি বদরুল মিয়া, মাফিয়া বেগম ও গিয়াস উদ্দিন। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল ধরমণ্ডল গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন রোকেয়া বেগম (৬০), তিনি মৃত রইছ আলীর স্ত্রী। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের সদস্য বর্ষা (ছদ্মনাম) তার ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. সেলিম মিয়া বাদী হয়ে ৯ এপ্রিল নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। সর্বশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com