1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের কবি রওশন ইজদানীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের স্মরণসভা অনুষ্ঠিত হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কুড়িগ্রামে দেবে যাওয়া ব্রিজ ১৩ বছর ধরে অচল, দুর্ভোগে বুড়াবুড়ী ইউনিয়নের হাজারো মানুষ,- দেখার যেন কেউ নেই ? আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ-

রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল স্থগিত হয়ে পড়ে এবং নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে পৌঁছাতে পারেনি।

রেললাইন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা গেছে। আকস্মিক এ পরিস্থিতিতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে, ফলে দুর্ভোগ আরও বেড়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। দ্রুত ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, “সময়মতো স্টেশনে এসে জানতে পারি ট্রেনটি আসবে না। পরে বাধ্য হয়ে সিএনজিযোগে তিস্তা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেই। আমার মতো শত শত যাত্রী বিপাকে পড়েছেন।”

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা জানান, বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন ব্লক হয়ে গেছে। ট্রাক অপসারণের কাজ চলছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com