1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

সম্পত্তির জের ধরে হাতাহাতির সময় এক জনের মৃত্য

সাফায়েত নাহিয়ান 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে মো. সাহেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার মো. সাহেদ আলম ওরফে সাহেদ মিয়া নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরারডিপো কামরাবাদ এলাকার নজির ড্রাইভার বাড়ির মো. আনোয়ারের ছেলে।আইয়ুব আলী ও মো. সাহেদ আলম ওরফে সাহেদ মিয়া পরস্পর আত্মীয়। অনেকদিন ধরে তাদের মধ্যে চলছিল সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব।তাদের এ ঘটনা গড়ায় হাতাহাতি ও মারামারিতে। এভাবে এক পর্যায়ে আইয়ুব আলীকে ছুরি মেরে খুন করেন সাহেদ। এরপর থেকে বিভিন্ন জায়গায় তিনি আত্মগোপনে ছিলেন। তবে শেষ পর্যন্ত ময়মনসিংহ থেকে তাকে ধরে এনেছে পুলিশ।

জানা গেছে, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় আইয়ুব ও সাহেদ মিয়ার মধ্যে কয়েকবার ঝগড়া হয়। সর্বশেষে রাত ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ আতুরারডিপোর নজির ড্রাইভারের বাড়ির মো. আইয়ুব আলীর টিনশেড দোকানের ভেতর ঢুকে আইয়ুব আলীকে কিল, ঘুষি মারেন সাহেদসহ দুর্বৃত্তরা। সাহেদ চুরি দিয়ে আইয়ুব আলীর পেটে ও বুকের বাম পাশে কুপিয়ে তাকে খুন করে। এরপর মরদেহ দোকানের ভেতরে রেখে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান সাহেদ।বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য ঢাকা ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় আত্মগোপন ছিলেন। পরে আমরা তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করি।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com