1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

২ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কাউছার আহমেদ টিপু
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় দোকানে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত   জরিমানা করেছে। সোমবার (২৯ জানুয়ারি) পৌর শহরের সড়ক বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী এবং  আখাউড়া থানার ওসি তদন্ত মো: সফিকুল ইসলাম।
এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় সবজি আড়ৎদারকে ৫ হাজার টাকা এবং এক মুদির দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ আমরা  বিভিন্ন দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয় । ব্যবসায়িকরা যেন  অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করতে না পারে সেই জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com