1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান

মিঠাপুকুরে আন্তঃ জেলা গরু চোর চক্রের সদস্য গ্রেফতার

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে আন্তঃ জেলা গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ও চুরির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি ট্রাক জব্দ করেছে মিঠাপুকুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার গড়ের মাথা এলাকায় তাদের আটক করা হয়।

আটক চোর চক্রের সদস্যরা হলো, বগুড়া জেলার মালগ্রাম পূর্বপাড়ার আজগর আলীর ছেলে সোহেল রানা (৩২), গোবিন্দগঞ্জ উপজেলার চাপারগঞ্জ গ্রামের হামেদ আলীর ছেলে ফারুক হোসেন (২৫), চাঁদপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রবি শেখ (২৭) এবং মাখতা পূর্বপাড়া গ্রামের মহব্বত মিয়ার ছেলে আব্দুর রহমান (২৫)।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে আন্তঃ জেলা গরু চোর চক্রের সদস্যরা মহাসড়কে একটি ট্রাক রেখে মিঠাপুকুর উপজেলার ফকিরেরহাট সংলগ্ন হাড়ড়পাড়া গ্রামে ঢুকে কৃষক আতিয়ার রহমানের ঘর থেকে চারটি গরু চুরির চেষ্টা করার সময় গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করেন। চোর চক্রের সদস্যরা নিজেকে বাঁচাতে দ্রুত মহাসড়কে রাখা ট্রাকে উঠে পালিয়ে গেলে লোকজন চিৎকার শুরু করেন। এসময় মিঠাপুকুর- ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে পেট্রোল ডিউটির দায়িত্বে ছিলেন এসআই ছাইয়ুম তালুকদার। তিনি চিৎকার শুনে ঘটনাস্থলে এলে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে বিষয়টি অবগত করলে তিঁনি দ্রুত দিক-নির্দেশনার মাধ্যমে পুলিশের দুটি টিম রংপুর-ঢাকা মহাসড়কের গড়েরমাথা নামক এলাকায় বেরিকেট দিয়ে ট্রাক ও চোর চক্রের সদস্যদের আটক করে থানায় নিয়ে যান।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। সংঘবদ্ধ এই আন্তঃ জেলা গরু চোর চক্রটির সাথে আরও কারা জড়িত আছে আমরা জানার চেষ্টা করছি।গরু চুরিসহ যেকোন অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স-এ আছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com