1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রেস ক্লাবের ২০২৪-২৬ ইং সনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল আজ (৩১ জানুয়ারি ২০২৪ইং) বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার মোঃ আনোয়ার হোসেন এ তফশিল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য একেএম মঞ্জুরুল হক ফারুক, এস এম বাবুল বাবর ও রহমত উল্যাহ পাটোয়ারী।তফশিল অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এছাড়া ১ থেকে ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ৪ ফেব্রুয়ারি বাছাই, ৫ ফেব্রুয়ারি বাতিলকৃত মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপিল ও একই দিন আপিল শুনানী, ৫ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ও একই দিন মনোনয়ন পত্র প্রত্যাহার এবং প্রার্থীদের নির্বাচনী ক্রমিক বা প্রতীক বরাদ্ধ। ৬ ফেব্রুয়ারি প্রিজাইডিং অফিসার কর্তৃক আপিল নিষ্পত্তি না হলে আপিল নিষ্পত্তি বিষয়ে চুড়ান্ত কর্তৃপক্ষ হিসাবে বিবেচিত হবেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার । ভোট গ্রহণ ১০ ফেব্রুয়ারি ২০২৪ইং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।উল্লেখ্য রামগঞ্জ প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা নিরসনে ২০২৩ ইং সনের ১৬ আগষ্ট রামগঞ্জ প্রেস ক্লাবের একটি ষান্মাষিক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির মেয়াদ ফেব্রুয়ারি ২০২৪ই তারিখে শেষ হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com