1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ভুট্টার আবাদ, বাম্পার ফলনের আশায় চাষীরা

সাজেদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার  ভূঞাপুর উপজেলায় যমুনা চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধুই ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু ভুট্টা গাছের সবুজ পাতায় সমারোহ। আবহাওয়া অনূকূলে থাকলে চলতি বছরে ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখে যায়- উপজেলার গাবসারা ইউনিয়নের গাবসারা, কালিপুর, জয়পুর, রেহাইগাবসার, চন্ডীপুর, রুলীপাড়া, পুংলীপাড়াসহ অর্জুনা ও নিকরাইল ইউনিয়নের যমুনার চরে ভুট্টার জমিতে ভোর থেকে চরাঞ্চলের কৃষকেরা ভুট্টা গাছের পরিচর্যা করছেন। কেউ কেউ পোকা দমন করার জন্য কীটনাশক দিচ্ছে জমিতে । এদিকে পোকা দমনে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরিদর্শন সহ ভুট্টার বাম্পার ফলনের জন্য সকল প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষক দের।

চরাঞ্চলের ভুট্টা চাষি সিরাজ মিয়া বলেন, গত বছর আমি প্রায় ১৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। ভুট্টার বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় এবছ প্রায় ২০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি।

রুলীপাড়া গ্রামের ভুট্টা চাষি নাজিম উদ্দীন বলেন, আবহাওয়া অনূকূলে থাকলে চলতি বছরে ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখেছি,আর উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের   পরামর্শ মোতাবেক নিয়মিত ভুট্টা গাছগুলো পরিচর্যা করছি।

ভুঞাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান বলেন, গত বছর যমুনার চরাঞ্চল সহ উপজেলায় ৩ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়।বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় এবছর আরো ৪০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com