1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

স্ত্রী ও দুই সন্তানকে হত্যা স্বামী মেডিকেলে চিকিৎসাধীন

মোঃ জীবন ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে
নীলফামারীতে একটি বাসা থেকে এক গৃহবধূ ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় গৃহবধূর স্বামী আশিকুল হক মোল্লাকে (৪০) গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
 আশিকুল হক বাবু মোল্লা ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুর রউফ মোল্লার ছেলে। নিহতরা হলেন, আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), বড় মেয়ে আয়েশা আক্তার তানিয়া (১১) ও ছোট মেয়ে মোছা. জারিন (৬)।বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
নিহতর পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ি থেকে চিৎকার শুনে সেখানে যান প্রতিবেশীরা। সেখানে তারা তহুরা বেগম ও তাঁর দুই মেয়ের মরদেহ দেখতে পান। এ সময় আশিকুল মোল্লাকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান।
ওসি তানভীরুল ইসলাম জানান, শুক্রবার সকালে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী বাবু মোল্লাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com