1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রেলওয়ের জমি গোপনে লিজ,ব্যবসায়ীদের আর্তনাদ

মুহাম্মদ বিপুল হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

জামালপুরের সদর উপজেলায় নান্দিনা রেলওয়ের জমির লিজ বাতিল চেয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ব্যবসায়ীরা রেলওয়ে জমির লিজ বাতিল চেয়ে বক্তব্য রাখেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নান্দিনা রেলওয়ে এলাকায় বসবাসরত হরিজন নারী ও ব্যবসায়ীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রেলওয়ের জমিতে বসবাসরত কয়েকজন হরিজন সম্প্রদায়ের নারী বসতভিটা হারানোর ভয়ে কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান এ এলাকার সন্তান। আমরা দীর্ঘদিন ধরে এ জমিতে ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই, লিজ আমরাই নিতাম। কিন্তু গোপনে এ জমি লিজ দেওয়ায় আমরা বিপদে পড়েছি। আমরা মহাপরিচালকের নিকট এ লিজ বাতিলের অনুরোধ জানাই।

ব্যবসায়ী ইয়াসিন আলী আকন্দ বলেন, স্টেশন মাষ্টারসহ আমরা আশপাশে বসবাসকারী কেউ এ লিজ সম্পর্কে জানিনা, আমরা যারা ২০-২৫ বছর ধরে রেলওেয়ের জমিতে ব্যবসা পরিচালনা করছি তারা হঠাৎ করেই বিপদে পড়ে গেছি। এসময় তিনি লিজ বাতিল চেয়ে পুনরায় টেন্ডার আহবানের অনুরোধ জানান।

নান্দিনা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আল জাহিদ নোমান  বলেন, কবে কখন টেন্ডার বিজ্ঞাপন হয়েছে আমরা জানিনা। রেলওয়ের ল্যান্ড ডিপার্টমেন্ট সেটা বলতে পারবে।

জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকার রেলওয়ের জমির ১৫৬টি প্লটের লিজের টেন্ডার আহ্বান করা হয়। প্রকৃত বসবাসকারী ও ব্যবসায়ীরা এ টেন্ডার সম্পর্কে না জানায় তারা লিজ কার্যক্রমে অংশ নিতে পারেনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com