1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পৃথিবীর সম্পদে রূপান্তরিত হবে কাজী ফারুকীর শিক্ষার্থীরা

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে যারা পড়ালেখা করছো, নিঃসন্দেহে তোমরা অনেক মেধাবী। তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, নিজেদের আরও বড় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারবে। তোমাদের স্বপ্ন দেখতে হবে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক হওয়া। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিবসহ গুরুত্বপূর্ণ পদে  চাকরি করা। এজন্য বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ১ যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাকসুদ কামাল আরও বলেন, কাজী ফারুকী স্যারের স্বপ্ন ছিল, এখানে পড়ালেখা করা ছাত্র-ছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হবে। তারা রুপান্তরিত হবে পৃথিবীর সম্পদে। শুধুমাত্র আঞ্চলিক সম্পদে নয়। তবেই অজপাড়াগাঁয়ে গড়ে উঠা প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য সফল হবে। আমি মনে করছি, এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ সবাই খুব যোগ্য, মেধাবী ও নিবেদিতপ্রাণ। তারা ফারুকী স্যারের সে স্বপ্ন পূরনে নিরলসভাবে কাজ করছে।
বিশেষ অতিথির বক্তব্যে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার বলেন, কোন মানুষ কখনো সটকাটে বড় হতে পারে না। বড় হতে হলে, প্রথমে পরিকল্পনা করতে হয়। এরপর সততার সঙ্গে পরিশ্রম করে যেতে হবে। তবেই সাফল্য আসবে। মনে রাখবা, সহজভাবে অথবা ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা অর্জন করা যায় না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জীবনে চলার পথে অনেক বাঁধা আসবে। হতাশা আসবে, আসবে বহু ঘাত-প্রতিঘাত। কিন্তু সেগুলোর কাছে কখনোই মাথা নত করা যাবে না। মনে রাখবা, এগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমাদের মঙ্গল ও সফলতা।
কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, বিইউবিটির উপ-উপাচার্য ড. মো. আলী নুর, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার।
এছাড়াও ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জহিরুল গ্রুপের সিইও লায়ন জহিরুল ইসলাম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিন, স্কুল শাখার প্রধান শিক্ষক সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, শিক্ষক ওমর ফারুকসহ আরও অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com