1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সাইনবোর্ড লাগাতে উঠে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

জাহিদুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে তিনতলার ছাদে সাইনবোর্ড লাগাতে উঠে বিদ্যুৎ স্পৃষ্টে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গোহাটা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঘটনার দিন রাতে ওই দুই শ্রমিক পৌর শহরের গোহাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই জন। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।চাঁদ মিয়া বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com