1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৫ জুলাই

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে
উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৫ জুলাই-২০২৫ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে গ্রাম-গঞ্জ থেকে শুরু করে হাট- বাজার গুলোর চায়ের দোকানে চলছে নির্বাচনী আলাপ চারিতা এবং প্রার্থীরা বিজয়ী হওয়ার জন্য ভোটারদের কাছে দোয়া ও ভোট সমথর্ন  চাচ্ছেন । সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি- বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। মিঠাপুকুর উপজেলা বিএনপি’ র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে সহকারী অধ্যাপক গোলাম রব্বানী ও সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা। সিনিয়র সহ-সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে, আঃ কাদের রুনু,ফৌজিয়া ইয়াসমিন (কনা), হানিফ সরদার, সহকারী অধ্যাপক খাজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে, মোতাহারুল ইসলাম নিক্সন, হাবিবুর রহমান টিটুল লর্ড । যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে আঃ মোত্তালিব, নাজমুল হক ইমন, শফিকুল ইসলাম বাবুল,  দেলশাদ। সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে,  মোজাহিদুল ইসলাম,  আনারুল ইসলাম নয়ন, সুমন সরকার, মোর্শেদ হাসান সোহেল, হযরত আলী,  সাইফুল ইসলাম,  রেজাউল ইসলাম, মনিরুজ্জামান মিঠু। গত ৩০ জুন রংপুর জেলা বিএনপি কার্যালয়ে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয় ।  মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নের মোট ভোটার ১ হাজার ২’ শত ৭ জন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com