1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

দুর্গাপুরে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমবার সন্ধ্যায় স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ এর আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে স্থানীয় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে, শিক্ষক জিয়াউল হক শুভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মন খান, মাসুদ পারভেজ, কবি আবুল বাশার,দুনিয়া মামুন, জনপদ চৌধুরী প্রমুখ৷

বক্তারা বলেন, গ্রন্থাগার দিবসে শিক্ষার্থীদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন সত্যিই প্রংশসনীয় একটি উদ্যোগ। একটি আলোকিত জাতি গঠনে এবং মানুষের চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও বিকাশে একটি গ্রন্থাগার মূখ্য ভূমিকা পালন করে। জাতী ও মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারে সময় দেয়ার আহবান জানানো হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com