1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ব্রীজ নয়, যেন মরণ ফাঁদ

রাব্বিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আদম আলীহাওলাদার বাড়ি সংলগ্ন আশুরিয়া হোতা খালের উপর নির্মিত ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত গ্রামের হাজার মানুষ চলাচল করছেন। সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী এই ব্রিজটি দিয়ে ঝুঁকিতে চলাচল করছে এলাকাবাসী।

সেতুটির পূর্ব পাড়ে অবস্থিত উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই এ বেহাল সেতু দিয়ে প্রতিনিয়ত স্কুলের শিক্ষার্থীদের চলাচল। দ্রুত এই সেতুটি সংস্কার বা পূনঃনির্মান না করা হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার অধিদফতর হতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আশুরিয়া হোতার উপর এ ব্রিজটি নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে ব্রিজটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা নজরুল তালুকদার বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এ সড়কের মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহনচলাচল বন্ধ হয়ে গেছে । ব্রিজটির এখন এমন অবস্থা হেঁটে পার হওয়াটাও খুবই কষ্টকর। তিনি আরো বলেন আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার সময় একদিন পা ফসকে এই ভাঙা ব্রীজের ভিতর আটকে পরেছিলো। এছাড়া স্থানীয় বাসিন্দা শহিদ ও ইমরান তালুকদার বলেন জানান যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা একান্ত প্রয়োজন।এ বিষয়ে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী মৃধা বলেন, ঐ স্থানে একটি কালভার্ট নির্মানের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রকৌশল অধিদফতরের উপ প্রকৌশলী মো. সরাফ উদ্দিন বলেন, উল্লেখিত স্থানে একটি কালভার্ট নির্মানের টেন্ডারপ্রক্রিয়া শেষ হয়েছে। খুব দ্রুতই নতুন কালভার্টের নির্মান কাজ শুরু হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com