1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মিরপুর প্রেসক্লাব (এমপিসি)’র আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃ মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
মিরপুর প্রেসক্লাব (এমপিসি)’র আহবায়ক কমিটি অনুমোদনপূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত মিরপুর প্রেসক্লাব (এমপিসি)’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে।সোমবার (৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি হলরুমে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা।
যেখানে আরশীনগর পত্রিকার মিরপুর প্রতিনিধি সোলায়মান হোসেন সুমনকে আহ্বায়ক করে এবং হাদিউজ্জামান আউয়াল(অগ্নিশিখা), মামুন বিশ্বাস(পদ্মা গড়াই),নাহিদুল ইসলাম রুবেল(সময়ের কাগজ),আলামিন(স্বাধীন দেশ),নাঈম উদ্দিন(মানবকন্ঠ),আল মাহমুদ জিম(শিক্ষা বার্তা), আশিক আলী(ভোরের চেতনা) ও হাসানুর রহমান(কুষ্টিয়া প্রতিদিন) কে সদস্য করে কমিটির অনুমোদন দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজ আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল ও সদস্য মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ।এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, সোলাইমান হোসেন সুমন কে আহবায়ক করে ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়। কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)’র  অনুমোদিত এই কমিটি মিরপুর উপজেলায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পূর্নাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com