1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

আমতলী সাংবাদিক ফোরাম আহ্বায়ক কমিটি গঠন

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০৭ বার পড়া হয়েছে

আমতলী সাংবাদিক ফোরামের (এএসএফ) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বরগুনার আমতলী উপজেলার রোজ ক্যাফে গার্ডেনে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে মোঃ রাশিমুল হক রিমন এর সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত আমতলী উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এই আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সভায় সর্বসম্মতিক্রমে সোনালী খবরের মোঃ মাসুম বিল্লাহ কে আহ্বায়ক এবং স্বাধীন ভোরের মো. রাশিমুল হক রিমন সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান (গণজাগরণ), যুগ্ম আহ্বায়ক মিথুন কর্মকার (স্বাধীন সংবাদ) করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সমাচারের মোঃ নাইম বিল্লাহ, সময়ের কন্ঠস্বর মাহমুদুর রহমান রনি, দৈনিক প্রথম বাংলাদেশ মোঃ মিরাজুল ইসলাম মিরাজ।

আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন আমরা আমতলীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল জাবের, দক্ষিনের ক্রাইম এর সাংবাদিক মহিউদ্দিন লিমন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com