1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধারসহ ডাকাত গ্রেফতার

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে ৭ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।রবিবার(৪ ফেব্রুয়ারী)দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।সোমবার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

গ্রেফতারকৃতরা হলো জেলার রায়পুরা উপজেলার বটতলি খামারপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শেখ ফরিদ(৩৫),দড়িবালুয়াকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে মোক্তার হোসেন(৪৪),চর আড়ালিয়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আল-আমিন(২৯),শিবপুব উপজেলার নৌকাঘাট গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে আবুল কাশেম(৪২),সদর উপজেলার চম্পকনগর গ্রামের নূরুল ইসলাম(২৯),বাকশালীপুরা গ্রামের মৃত আয়নাল মিয়ার ছেলে রাজিব(২২) ও পলাশ উপজেলার বাটপাড়া দিঘীরপার গ্রামের সাধন চন্দ্র সূত্রধরের ছেলে শিপন চন্দ্র সূত্রধর(৩৪)।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,গত ২৬ শে জানুয়ারী শুক্রবার রাতে জেলার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের দেবালেরটেক গ্রামের মেজবাহ উদ্দীন মেজুর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।

৭ জনের ডাকাতদল বারান্দার গ্রীল কেটে ঘরে ঢুকে বাড়ীর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী থেকে ১৯ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায়।পরে ২৮ জানুয়ারী মামলা হলে ডিবি পুলিশ অভিযানে নামে।পরে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ ডাকাত ও লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে শিপন চন্দ্র সূত্রধর নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার,নগদ ৫ লাখ ২৩ হাজার ৫০০ টাকা,১৭.৫২ গ্রাম গলিত স্বর্ণ,একটি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com