1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ: ২৪ ঘণ্টায় দুই খুনি গ্রেফতার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার শ্রী শ্রী লোকনাথ – রামঠাকুর সেবাশ্রমের বাসন্তী পুজা ২৪ মার্চ থেকে শুরু কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ হয়েছে। ১০ কেজি করে জন প্রতি দেয়া হয়েছে এই চাল। যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ নওগাঁয় মামার বাড়িতে শুভ্র দেব পার্থর সপ্তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: সখীপুর–বাসাইল পেল প্রথম মন্ত্রী চাঁদপুরে ‘কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইনিং’-কে ৩০ হাজার টাকা জরিমানা চাঁদপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

শুরু হয়েছে রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট, বাস্কেটবল ও তায়কোয়ানডো প্রতিযোগিতা

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট, বাস্কেটবল ও তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৩-২০২৪ শুরু হয়েছে। প্রতিযোগিতায় ক্রিকেটে ২৬টি, বাস্কেটবলে ৯টি ও তায়কোয়ানডোতে ৭টি বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে। ২৯ ফেব্রয়ারি বিকেলে প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)শেখ কামাল স্টেডিয়ামে পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রিকেটে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।প্রতিযোগিতা উদ্বোধন করে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে বলেন, ‘একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সুস্থ ও প্রাণবন্ত তরুণ প্রজন্ম প্রয়োজন। সুস্থ ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে অংশগ্রহণকারী দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও খেলোয়াড়সুলভ প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে। এর মাধ্যমে তারা নেতিবাচক দিকগুলো এড়িয়ে আগামী দিনের সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা পালন করবে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এই প্রতিযোগিতা তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিদ্যমান সম্পর্ককে আরও বিকশিত করবে তেমনি খেলোয়াড়েরাও তাদের নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানসহ সামগ্রিকভাবে এই আয়োজনকে আলোকিত করবে। আগামী দিনে তারা তাদের নৈপূণ্য ও অভিজ্ঞতা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গেমস সাবকমিটির সভাপতি জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক গোলাম মোর্ত্তুজা, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, অংশগ্রহণকারী দলের কর্মকর্তাসহ শরীরচর্চা শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com