1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও লুটপাট

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলাধীন হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্য কাদমা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ও লুটপাট এর ঘটনা ঘটেছে। এবিষয়ে ভুক্তভোগী হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারী সোমবার উপজেলার মধ্য কাদমা এলাকার মৃত- আব্দুর রহমানের পুত্র মোঃ আব্দুল জব্বার মিয়া’র (৮২) বসত বাড়িতে পুর্ব শত্রুতার জের ধরে আফতাব হোসেন নয়ন (৩৪) পিতা মৃত রহমত আলী, আলী হোসেন (৪২) পিতা, মৃত রহমত আলী ও দুলাল (৫১) ওরফে লম্বু দুলালসহ ৪০/৫০ জনের একটি সংঘবদ্ধ দল ছুড়ি, রামদা, কোদাল, বাঁশের লাঠিসহ হঠাৎ আক্রমণ করে। বাসায় লোকজনকে অবরুদ্ধ করে রাখে। বিবাদীগন গালিগালাজ করতে থাকে ‘বাহিরে বের হলে আজ তোদের লাশ ফেলে দেব’।
আব্দুল জব্বার আরো জানায়, আমার বাড়ীর পাশে লাগানো দামী গাছগাছালি উপড়ে ফেলে। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার গাছ নষ্ট হয়। আরো প্রায় ২ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়। মাছ চাষের জমির ক্ষতি সাধন করে। ইতিপূর্বেও তারা সন্ত্রাসী কায়দায় আমার জমির ধান কেটে নিয়ে যায়। আব্দুল জব্বার কাঁদো কাঁদো কণ্ঠে বলেন- আমি নিজে একজন পুলিশের হাবিলদার ছিলাম। আমার এক ছেলে পুলিশের এসআই এবং অন্য ছেলে পুলিশের এএসআই, আরেক ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। পুলিশ পরিবারের সদস্য হয়ে আমি বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছি।আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করছি- আমি বয়স্ক বৃদ্ধ হওয়ায়, আমার ছেলেরা বাইরে চাকরি করার সুযোগে একটি সন্ত্রাসী কুচক্রী মহল দীর্ঘদিন যাবত আমাকে আমার বসত ভিটায় বিভিন্ন নারকীয় তাণ্ডব চালিয়ে আমাকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত। বিবাদীরা সকলেই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
অভিযোগের বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com