1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ছাড়পত্র না থাকায় জামালপুরে ৪ ইটভাটাকে জরিমানা

মুহাম্মদ বিপুল হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুর সদর উপজেলায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গতকাল বিকেলে এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, অনুমোদনহীন ও অবৈধভাবে ইটভাটা স্থাপনের অপরাধে সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসকে ৬ লাখ, গোবিন্দপুর এলাকার কিং ব্রিকসকে ৬ লাখ, ছোনটিয়া এলাকার জীবন ব্রিকসকে ৫ লাখ ও নছিব ঢাকা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইট তৈরির বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com