1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি থাকলে ফ্যাসিস্ট সরকারের এমন পরিস্থিতিতে পড়তো না ——তথ্য ও সম্প্রচারমন্ত্রী সেতাবগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ শুরু ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হাতেম খানের ঈদ সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ

কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ছিদ্দিকুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ। পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছের হোসেন,সাবেক প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন,৭০ নং সাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা সারমিন, কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খোকন মিয়া,সাহেবরামপুর বাজার কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আকন।

এছাড়া দোয়া ও বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক তৌফিকুর রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের ভালো ফলাফল করে অভিভাবক ও স্কুলের সুনাম বয়ে আনার আহ্বান জানান।পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া ও মাহফিল পরিচালনা করেন মুফতি মোঃ ফেরদাউস রহমান।

এবার সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৪ জন, মানবিক বিভাগ থেকে ৮৪ জন এবং ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে ২৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।দোয়া ও বিদায় অনুষ্ঠান শেষে দীর্ঘ ৩৬ বছর যাবৎ বিদ্যালয়টির অফিস সহকারী পদে কর্মরত মোঃ ইসমাইল হোসেনকে অবসরজনিত বিদায় জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com