1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কেন্দুয়ায় হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনায় “হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড স্কুলের” ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সান্দিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রঞ্জু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম। ক্রীড়ানুষ্ঠানের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সুধীজন উপস্থিত ছিলেন।

ক্রীড়ানুষ্ঠান সার্বিক পরিচালনা করেন পরিচালক ইলিয়াস কাঞ্চন সুজন ও প্রধান শিক্ষক মাহাবুব আলম।এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ হন অভিভাবক দর্শনার্থীরা।অনুষ্ঠানে দর্শকে উপস্থিতি ছিল লক্ষণীয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com