1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে ২ বন্ধুর মৃত্যু

প্রদীপ ওঝা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তাদের আরেক বন্ধু তানজিম শেখ।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ এর দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।তারা তিনজনই স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহত স্বাধীন শেখ, নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। আর রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। আহত তানজিম শেখ একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ওই তিন বন্ধ একটি মোটরসাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটরসাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার গণমাধ্যমকে বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। সকাল ৯টা ১৫ এর দিকে দশম শ্রেণির তিন ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে সেখানেই স্বাধীন ও রহমতের মৃত্যু হয়। আর গুরুতর আহত হয় তানজিম। এ অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com