1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা 

আবদুল্লাহ আল সেতু 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে
মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে সীমান্ত লাগোয়া কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।বুধবার বিজিবির মহাপরিচালক সীমান্ত এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলার সময় সেন্টমার্টিনগামী জাহাজে চলাচলকারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে সীমান্ত পরিস্থিতি পর্যালাচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী। সন্ধ্যায় জেলা প্রশাসনের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত অস্থির পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনসহ সীমান্ত সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রশাসনের এ নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com