1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বেঙ্গল মিটের লকার চুরির ১ ঘন্টার মধ্যেই টাকা সহ ৪ আসামি আটক

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে
মিরপুরের ওসি মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে বেঙ্গল মিটের লকার চুরির ১ ঘন্টার মধ্যেই টাকা সহ ৪ আসামি আটকমিরপুরে বেঙ্গল মিটের লকার চুরির ১ ঘন্টার মধ্যেই ১০৫৫০০০ টাকা সহ ৪ আসামিকে আটক করেছে পুলিশ ।শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর থানার উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে সুমন মালের সেনেটারি কারখানা থেকে চুরি হওয়া লকার সহ ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ।আটককৃত আসামিরা হচ্ছেন মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার বিল্লাল মালের ছেলে সুমন মাল(২৪),আব্দুর রাজ্জাক এর ছেলে সিএনজি চালক মোমিন (২৪) ও বেঙ্গল মিটের কর্মচারী পাবনা সাথিয়া এলাকার সাদ্দাম মোল্লা (৩৪),নওগাঁর রানীনগরের রেকোয়ান হোসেন(১৯)।
মিরপুর থানা সূত্রে জানা যায়, মিরপুর  সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে মান্নান মোল্লার দোতলা বাড়ির নিচ তলায় বেঙ্গল মিট প্রসেসিং ইন্ড্রাসটিরিয়াল লিমিটেড এর মিরপুর লকার চুরি হয়। পরে থানা পুলিশকে অবহিত করলে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে এস আই সুফল সরকার, এসআই মুরাদুল ইসলাম, এসআই অসিত কুমার, এসআই আবু তাহের সহ  পুলিশের সদস্যরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে সুমন সেনিটারি কারখানা থেকে চুরি হওয়ার লকার সহ ৪ আসামীকে গ্রেফতার করে। এ ব্যাপারে বেঙ্গল মিটের মিরপুর শাখার হিসাব রক্ষক ইমরান হোসেন বলেন, শুক্রবার হওয়াতে অফিস লোকজন কম ছিল। আমরা গরুর হাটে ছিলাম। গরু কিনে মিরপুর এসে দেখি আমাদের ঘরে লকার নাই। তখন আমাদের অফিসের একজন কর্মচারী অফিসে ছিল। পরবর্তীতে থানায় যোগাযোগ করি। পরে থানা পুলিশ লকারসহ ৪ আসামীকে আটক করে। এর সঙ্গে আমাদের অফিসের দুইজন জড়িত ছিল।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বিপদ থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, চুরির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক ঘন্টার মধ্যে লকার সহ ৪ আসামিকে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি আসামিরা অভাবগ্রস্ত হওয়াতে চুরি কার্যক্রম সংঘটিত করেছিল। এ ঘটনায় মিরপুর থানাতে একটি চুরির মামলা দায়ের হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com