1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন ফরিদপুরের মধুখালীতে সড়ক দু*র্ঘ*টনায় দুই আনসার সদস্য সহ তিনজন আ*হত, একজনের অবস্থা গু-রু-তর! ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ঔষধসহ দুইজন আটক ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার ‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল

রাবিতে খুলনা জেলা সমিতির সভাপতি তাহমিদ, সম্পাদক ইরানী

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে
‘বাঘের গর্জন নদীর বাঁকে, ঐক্য মোদের প্রাণের ডাকে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে খুলনা জেলা সমিতি’র নতুন কমিটি। এতে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী এস.এম. তাহমিদ হাসানকে সভাপতি ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ইরানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর নানকিং দরবার হলে ‘নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শাকিল আহমেদ ও মিম্মা রহমান রীতি। যুগ্ম সাধারণ সম্পাদক দেবু দাস ও বিজয় পাল। সাংগঠনিক সম্পাদক মো. নাঈমুল হাসান খান ও ইশরাত ফিরো ইফতি। কোষাধ্যক্ষ এ.কে.এম. রাফায়েল আলম তমো। প্রচার সম্পাদক আবিদা আক্তার লাবনী ও মো. জাহিদ হাসান।
কমিটির অ্যালামনাস, শিক্ষকবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদ্য সাবেক সভাপতি মো. রুবেল মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক রুকসানা বেগম (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক এস.এম. শাহিনুল ইসলাম (ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স), অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব (মনোবিজ্ঞান বিভাগ), অধ্যাপক মুহা. বেলাল হুসাইন (আরবি বিভাগ)। তাঁরা প্রত্যেকে খুলনা জেলা সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং খুলনা জেলা সমিতির সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমিতি, রাবির আজীবন উপদেষ্টা নানকিং গ্রুপের সিউও এহসানুল হুদা দুলু। তিনি খুলনার মানুষদের একতাবদ্ধভাবে থাকার কথা বলেছেন এবং খুলনার মানুষদের জন্য আরো কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু। তিনি খুলনার মানুষদের প্রতি ভালোবাসা ও স্নেহ ব্যক্ত করেছেন এবং যেকোনো প্রয়োজনে খুলনা জেলা সমিতির পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।
উপস্থিত অথিতিবৃন্দের মধ্যে ছিলেন অ্যালামনাস সদস্য পল বিশ্বাস, সমীর ভদ্র, শেখ লিপু, শরীফুল ইসলাম, মাহিমুর তপু এবং মো. মেহেদী হাসান।নতুন কমিটির ঘোষণা করেন অধ্যাপক রুকসানা বেগম। তিনি বলেন, তিনি সমিতির উপদেষ্টা পরিষদ, অ্যালামনাস এবং সকল সদস্যকে নিয়ে একসাথে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সমাজে কল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com