1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং হরিপুরে ইউএনও’র কক্ষে নথিপত্র ছিনতাই উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডে আঘাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও । পাইকগাছায় জ্বালানী তেলের তীব্র সংকট: ব্লাকে বেশি দামে বিক্রির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। নগরকান্দায় নববধূর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা, স্বামী-শ্বশুর পরিবার পলাতক!

সুন্দরবনের খলিষাবুনিয়া থেকে হরিন উদ্ধার

রিয়াজ আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতার দিয়ে লোকালয়ে আসার সময় একটি হরিন উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার সকাল ৯টার দিকে খোলপেটুয়া নদীর বুড়িগোয়ালিনি স্টেশনের সামনে থেকে ওই হরিণটিকে উদ্ধার করে সকাল ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া গ্রামের হুদা মালী জানান, সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে খলিষাবুনিয়া খাল ও খোলপেটুয়া নদী সাঁতার দিয়ে একটি হরিণ শুক্রবার সকাল ৯টার দিকে খলিষাবুনিয়া গ্রামের বেড়িবাঁধে ওঠার চেষ্টা করে। স্থানীয়দের তাড়া খেয়ে হরিণটি আবারো নদীতে লাফিয়ে সাঁতার দেওয়া শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বণসংরক্ষককে মোবাইল ফোনে অবহিত করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বনকর্মীরা স্পীড বোর্ড নিয়ে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের সামনের নদী থেকে ওই হরিণটিকে উদ্ধার করেন। সকাল ১১টার দিকে হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণটি কেন ও কিভাবে লোকালয়ের দিকে এলো তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com