1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ,স্বামী পলাতক

হযরত আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বগুড়ার সান্তাহারে আরভিয়া খাতুন (৪০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৮টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরভিয়া মারা যান। ঘটনার পর স্বামী আব্দুর রশিদ পলাতক রয়েছেন।

নিহত আরভিয়া আদমদীঘি উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার আব্দুর রশিদের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।আলমাস আলী জানান, আরভিয়া খাতুন সান্তাহার চা বাগান এলাকায় ছেলেসন্তান নিয়ে আইয়ুব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাস করেন। তাঁর স্বামী আব্দুর রশিদ ঢাকায় শ্রমিকের কাজ করেন। তাঁর মেয়ে বুলবুলি ও জামাই খোকন সান্তাহারে বাস করেন। আব্দুর রশিদ তিন দিন আগে ঢাকা থেকে সান্তাহারে আসেন। গতকাল শুক্রবার সকালে পারিবারিক কলহ নিয়ে সান্তাহার রেলস্টেশনে আব্দুর রশিদ তাঁর মেয়ে জামাইয়ের সঙ্গে মারামারি করেন। বেলা সাড়ে ৩টার দিকে বাড়িতে গিয়ে আব্দুর রশিদ স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে তাঁকে বঁটি দিয়ে কুপিয়ে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে আরভিয়া খাতুন মারা যান। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পলাতক আব্দুর রশিদকে আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com