চাঁদপুর জেলার ফরিদগন্জ থানার ২নং বালিথুবার ঐতিহ্যবাহী বালিথুবা সামছুলিয়া অদুদীয়া দাখিল মাদ্রাসার চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার হল রুমে এই দোয়া ও বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগি মরহুম আলহাজ্ব আব্দুল অয়াদুদ কোম্পানির মেজু ছেলে ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সাবেক সভাপতি আব্দুল আজিজ মিজি, দোয়া ও বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুলপাড়া শামছুদ্দিন খাঁন কারিঘরি বানিজ্য কলেজের সম্মানিত অধ্যক্ষ সাহেব, প্রতিষ্টানের শিক্ষক আব্দুস ছালাম, আবুল হাসান, আব্দুল আলি, নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক বৃন্ধ ও ম্যানেজিং কমিটির সদস্য সহ আমন্ত্রীত অতিথি বৃন্ধ।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ আলম, সহ অন্যান্য সদস্য বৃন্ধ, সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মাবুবুর রহমান সাহেব উনার বক্তব্যে পরিক্ষার্থী ছাত্র/ছাত্রীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন, অনুষ্ঠানে বক্তারা অতীতের মতো পরীক্ষার্থীদের ভালো ফলাফল করে অভিভাবক ও মাদ্রাসার সুনাম বয়ে আনার জন্য পরিক্ষার্থীদের প্রতি আহবান জানান, পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় অনুষ্ঠান শেষে বিশেষ ভাবে দোয়া করা হয়।