1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ষড়যন্ত্রকারীদের থেকে রক্ষা ও জুট মিলসটি সচল রাখতে বাঁধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার ঈদুলপুরে অবস্থিত নর্থ বেঙ্গল জুট মিলস(প্রাঃ) লিঃ ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা ও জুট মিলসটি সচল রাখতে বাঁধা দেওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবার রহমান ।

তিনি বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস এ বর্তমানে ২৫০ কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। প্রায় ৫০০  পরিবার তাদের উপর নির্ভরশীল।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পরেও ষড়যন্ত্রের অংশ হিসেবে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বেআইনী ও অন্যায়ভাবে জুট মিলসটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় ।যা মিলটির উৎপাদন বন্ধের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।এ ব্যাপারে প্রতিপক্ষরা যথেষ্ট প্রভাব খাটিয়ে কাজটি করেছে।তিনি আরো বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস নাম ঠিক রেখে ২৫ আগষ্ট ২০২২সালে সকল স্থাপনা, স্থাবর ও অস্থাবর সম্পত্তির শেয়ার ট্রান্সফারের মাধ্যমে কোম্পানীর আইনের ১৯৯৪ অনুযায়ী বর্তমানে মিলটির মালিক আমি নিজে এবং চেয়ারম্যান হিসেবে খালেদা পারভীন দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু প্রাক্তন মালিক/ চেয়ারম্যান আবুল কাশেম ও তার ২সহযোগী ব্যবস্থাপনা পরিচালক বলরাম সাহা ও ওয়াহেদ শাহ চৌধুরী মিলটি অন্যায়ভাবে তার কাছ থেকে হাতিয়ে নেয়ার অপচেষ্টায় মিলটি বন্ধের সকল ষড়যন্ত্র এবং তাকে হুমকি প্রদান করছে। এতে তিনি ভীত-সন্ত্র¯’সহ নানাভাবে হয়রানি ও ক্ষতির শিকার হ”েছন বলে অভিযোগ করেন ।সংবাদ সস্মেলনে উপ¯ি’ত ছিলেন, নর্থ বেঙ্গল জুট মিলস ম্যানেজার নাহিদপ্রধান, আতিয়ার রহমান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com