1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আধুনিক অপারেশন থিয়েটারের এর শুভ উদ্বোধন

সাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতিক্ষার পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত১০-২-২৪ তারিখ আধুনিক অপারেশন থিয়েটারের এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত এবং গাইনী বিশেষজ্ঞ ডাঃ শামীমা সুলতানা। ডাঃশোভন দত্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে দায়িত্বভার গ্রহনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে এ সেবা কর্ক্রমের শুভ সূচনা হয়।এসময় উক্ত হাসপাতালের ডাক্তার, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধক বলেন;চকরিয়া বাসীকে পূর্ণাঙ্গ সার্জিকাল সেবা প্রদানের জন্য এই আধুনিক অপারেশন থিয়েটার স্থাপনে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সবাইকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি ।

উল্লেখ্য, ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডেলিভারি কক্ষ ও অপারেশন থিয়েটার ছিলনা। অনিবার্য কারণে পুরাতন ভবন ছেড়ে নতুন ভবনে ডেলিভারি ও সিজারিয়ান সেবা দেওয়ার উদ্দেশ্যে একটা কেবিনকে নরমাল ডেলিভারি কক্ষ ও অব্যবহৃত একটি তুলনামূলক বড় কক্ষকে অস্থায়ী অপারেশন থিয়েটার এ রুপান্তর করে বিগত ২ বছর যাবত নতুন ভবনে এই সেবা সমূহ দিয়ে আসা হয়েছে। অব্যবহৃত একটি কক্ষ ও তার পাশের খালি জায়গাকে মডিফাই করে একটি আধুনিক অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে, যেখানে জরুরি প্রয়োজনে একসাথে দু’টো অপারেশন করার ব্যবস্থা রয়েছে। একই সাথে অস্থায়ী অপারেশন থিয়েটারকে নরমাল ডেলিভারি কক্ষে রূপান্তর করে উন্নত করা হয়েছে।উদ্বোধন এর দিন একটা রোগীর হার্নিয়া অপারেশন এবং আরেকজন প্রসূতি মায়ের জরুরি প্রয়োজনে সিজারিয়ান সেবা দেওয়া হয়।হার্নিয়া অপারেশন করেন ডা: আবদুল মান্নান (এম.এস), এনেস্থিসিয়া প্রদান করেন ডা: ইশতিয়াক মাহমুদ শাওন ( ডি.এ),সিজারিয়ান অপারেশন করেন, ডা: শামীমা সুলতানা (ডিজিও), এনেস্থিসিয়া প্রদান করেন ডা: শোভন দত্ত (ডি.এ),উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা, চকরিয়া।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com